২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৬টি জঙ্গিবিমান কিনছে কাতার

এফ-১৫ জঙ্গি বিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হাজার ২০০ কোটি ডলারের চুক্তি করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jun 2017, 03:42 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরীয় এই দেশটির কঠোর সামলোচনা করেছিলেন, তা সত্বেও বুধবার চুক্তিটি সম্পন্ন হয়।

চুক্তিটি সই করতে বুধবার কাতারের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের বসার কথা ছিল বলে চুক্তির বিষয়ে অবগত এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

৩৬টি জঙ্গিবিমান কিনতে চুক্তিটি করা হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।

বুধবার এক ইমেইল বিবৃতিতে পেন্টাগন বলেছে, এই চুক্তির ফলে কাতার ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা ও যৌথ সামরিক অভিযানের সক্ষমতা বৃদ্ধি পাবে।

ম্যাটিস ও কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল আত্তিয়াহ আইএসের বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে এবং উপসাগরীয় মিত্রদের মধ্যে উত্তেজনা প্রশমণের বিষয় নিয়ে আলোচনা করেছেন বলেও পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে।