২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতিফে বিস্ফোরণে সৌদি সৈন্য নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে বোমা বিস্ফোরণে এক সৈন্য নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর দুই সদস্য আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 01:05 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

রোববার সন্ধ্যায় মাসৌরা জেলায় এ ঘটনা ঘটেছে বলে সোমবার দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিটিতে ঘটনাটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ বলে বর্ণনা করা হয়েছে।

এতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দেওয়ার সময় বিস্ফোরণটি ঘটানো হয়।