২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নারী আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে মুসায়াব শহরের ব্যস্ত বাজারে এক নারীর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jun 2017, 09:08 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

পবিত্র শিয়া নগরী কারবালার ৩০ কিলোমিটার পূর্বের ওই শহরটিতে এ হামলাসহ একইসময়ে কারবারলার কেন্দ্রস্থলে একটি বাস স্টেশনে হামলার দায় আমাক বার্তা সংস্থায় একটি বিবৃতিতে স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে হামলাকারীর নাম-পরিচয় জানায়নি তারা।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, কারবালার বোমা হামলায় ৪ জন আহত হয়েছে।  এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বোমা হামলাকারী ছিল এক নারী। সে তার বোরকার নিচে বোমা লুকিয়ে রেখেছিল।