২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যানসমওয়্যার তৈরির অভিযোগে জাপানি বালক আটক

গত মাসের মাঝামাঝিতে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী র‌্যানসমওয়্যার তৈরির অভিযোগে জাপানে স্কুলে পড়ুয়া ১৪ বছরের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বলা হচ্ছে, র‌্যানসমওয়্যার ছড়িয়ে পড়ার পর বিশ্বে এটিই প্রথম আটকের ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 08:55 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

জাপানের বাণিজ্যিক নগরী ওসাকা প্রদেশের তাকাসুকি এলাকা থেকে সোমবার জাপানের পুলিশ তাকে আটক করে। যে স্থানীয় একটি জুনিয়র স্কুলে পড়াশুনা করত। তার উদ্ধৃতি দিয়ে পুলিশ মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের জানায়, ওই বালক এবছর ৬ জানুয়ারি র‌্যানসমওয়্যার তৈরির বিষয়টি তার টুইটার আকাউন্ট থেকে পোস্ট করে।

পরবর্তীতে বিশ্বের বিভিন্নপ্রান্ত থেকে এ ম্যালওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এই র‌্যানসমওয়্যারটি ডাউনলোডের পরই ‘ডিজিটাল কারেন্সি-বিটকয়েন মাধ্যমে অর্থ দাবি করে।

পুলিশ বলছে, তাদের কানজাওয়া সাইবার নিরাপত্তা টিম বিষয়টি ধরতে পারে জানুয়ারিতেই। খোঁজ নেওয়ার গত এপ্রিলে তার অবস্থান নিশ্চিত করা হয়। আটককৃত বালক পুলিশকে বলেছে, এই ম্যালওয়ারটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ১০০ বার ডাউনলোড করা হয়েছে।

গত ১৩ মে ই সাইবার হামলায় বড় ধরনের জটিলতায় পড়েছিল ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। ওয়ানাক্রাই নামক র‌্যাসমওয়্যারের শিকার হয়েছিল, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনসহ ১৫০ টি দেশ। তবে জাপানি পুলিশ বলছে, এ র‌্যানসমওয়্যারে জাপানে কোন ক্ষয়ক্ষতি হয়নি।