২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ৮

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই এইরোমেক্সিকোর একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 May 2017, 05:13 PM

Updated : 11 Apr 2022, 11:37 PM

শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরটির ট্যাক্সিওয়েতে ঘটা এ সংঘর্ষে বিমানবন্দরটির আটকর্মী আহত হয়েছে, তবে বিমানের কোনো যাত্রী আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সংঘর্ষে এইরোমেক্সিকোর বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির ডান পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বড় আকারের ওই সরবরাহ ট্রাকটি একপাশে উল্টে গেছে।

কীভাবে এ সংঘর্ষের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলস দমকল বাহিনীর মুখপাত্র ব্রিয়ান হামফ্রে।

ট্রাকের আরোহী আহত ছয় পুরুষ ও দুই নারীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হামফ্রে। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন তিনি। 

আহতদের সবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।

মেক্সিকো সিটি থেকে ছেড়ে আসা এইরোমেক্সিকোর উড়োজাহাজাটির প্রায় দেড়শ যাত্রী এবং ক্রু-রা সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন হামফ্রে।

তবে বিমান ছাড়ার পর এক যাত্রী ব্যথা পাওয়ার কথা জানিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বিমানবন্দরটি।

লস অ্যাঞ্জেলস বিমানবন্দর আমেরিকার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর, প্রতি বছরে এখানে প্রায় সাত লাখ বিমান ওঠানামা করে।