২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দেইর আল জোরে আইএসের গোলায় নিহত ৭

সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আল জোরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ব্যাপক গোলাবর্ষণে অন্তত সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 May 2017, 03:14 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

রোববার রাতে শহরটির এসব বাসিন্দারা নিহত হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠীটি। 

আইএস শহরটির সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সোমবারও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে তারা।  

সিরিয়ার দিয়ের আর জোর প্রদেশের অধিকাংশ এলাকাই দখল করে রেখেছে আইএস। শুধু একই নামের শহরটির একটি এলাকা এবং নিকটবর্তী একটি বিমান ঘাঁটি সিরীয় সরকারের নিয়ন্ত্রণে আছে। 

আইএস প্রায় দুই বছর শহরের সরকার নিয়ন্ত্রিত এলাকাটি অবরোধ করে রেখেছে। এখানে আটকা পড়া প্রায় দুই লাখ বাসিন্দাকে বিমান থেকে ফেলা রসদের সাহায্যে বাঁচিয়ে রেখেছে সিরীয় সরকার ও মিত্র রাশিয়া। তারপরও এলাকাটির বাসিন্দারা খাবার ও ওষুধের অভাবে ভুগছে।

দিয়ের আল জোর প্রদেশের মধ্য দিয়েই সিরিয়া ও ইরাকে আইএসের নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যে যোগাযোগ হয়ে থাকে।