২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান সেনা ব্যারাকে নাৎসি স্মৃতিচিহ্ন, তল্লাশির নির্দেশ

জার্মানিতে সেনা ব্যারাকে সাবেক একনায়ক এডলফ হিটলারের নাৎসি আমলের স্মৃতিচিহ্ন পাওয়া যাবার পর সব সামরিক ব্যারাকে অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 10:15 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে,  জার্মানির সশস্ত্র বাহিনীর ইন্সপেক্টর জেনারেল এ নির্দেশ দিয়েছেন।

বিবিসি’র খবর বলা হয়, জার্মানিতে নাৎসী প্রতীকের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও একটি ব্যারাকে সৈনিকদের কমনরুমে প্রকাশ্যে নাৎসী বাহিনীর স্মৃতিচিহ্ন প্রদর্শন করতে দেখা গেছে।

ফুয়েরস্টেনবার্গে আরেক ব্যারাকে নাৎসী আমলের হেলমেটসহ একটি কেবিনেট প্রদর্শন করতে দেখা গেছে। স্পাইগেল অনলাইনে বলা হয়েছে, দেয়ালেও হিটলার বাহিনীর সেনাদের ছবি, নাৎসী যুগের পিস্তল, আরও   হেলমেট, এবং সামরিক সরঞ্জামও দেখা গেছে। যদিও কোনও স্বস্তিকা দেখা যায়নি। যেটি প্রদর্শন করা জার্মান আইনে শাস্তিযোগ্য অপরাধ।