২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেক্সিট: ইইউ ছাড়তে ১০০ বিলিয়ন ইউরো দেবে না যুক্তরাজ্য

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের জন্য ১০০ বিলিয়ন ইউরো দেবে না যুক্তরাজ্য, জানিয়েছেন দেশটির বেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2017, 02:20 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

ইউনিয়ন ত্যাগের জন্য যুক্তরাজ্যের কাছে এই পরিমাণ অর্থ দাবি করার প্রস্তুতি নিয়েছে ইইউ, ফিনান্সিয়াল টাইমসে এমন খবর প্রকাশের পর বুধবার এ কথা জানান ডেভিস।

নতুন কঠোর এই দাবিটি ফ্রান্স ও জার্মানির মাধ্যমে এসেছে বলে নিজস্ব বিশ্লেষণের বরাতে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ১০০ বিলিয়ন ইউরো বিলের মোট পরিমাণ বলে জানিয়েছে সংবাদপত্রটি। 

ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে ডেভিস বলেন, “আমরা ১০০ বিলিয়ন দিচ্ছি না। আমাদের যা করার আছে তা হল অধিকার ও বাধ্যবাধকতা নিয়ে বিস্তারিত আলোচনা।”

এ সময় তিনি জানান, ইউনিয়ন ত্যাগের জন্য ইইউর করা কোনো বিল ব্রিটিশ সরকার দেখেনি।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সদস্য দেশগুলোর অনুরোধে ইইউর মধ্যস্থতাকারীরা যুক্তরাজ্যেকে সর্বোচ্চ দায় পরিশোধের জন্য বলতে তাদের প্রাথমিক হিসাবগুলো সংশোধন করেন।