২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2017, 01:44 AM

Updated : 19 Aug 2022, 04:25 PM

বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল প্যারিসের আভন্যু দে শঁজেলিজে এ ঘটনা ঘটে।

হামলাকারী বন্দুকধারীও নিহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনার পর জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যেতে বলেছে পুলিশ।

রয়টার্সের একজন সাংবাদিক ওই এলাকা দিয়ে হেলিকপ্টার চক্কর দিতে দেখেছেন, যা পুলিশি তৎপরতার অংশ বলে ধারণা করা হচ্ছে।