২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলের হাসি, আকাশ থেকে

কয়েক বছর তীব্র খরার পর বৃষ্টি পেয়ে বুনোফুলে হাসছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ পাহাড়-প্রান্তর।   

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 07:05 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

সিএনএন জানিয়েছেন, নানান রঙের ফুলের এই প্রস্ফুটন দেখা যাচ্ছে মহাকাশ থেকেও।

নাসার সাবেক প্রকৌশলীদের গড়ে তোলা প্ল্যানেট ল্যাবের স্যাটেলাইট ইমেজে দেখা যায়, গত ডিসেম্বরে যে অঞ্চলের ছবিতে ছিল শুধু ধুসর রুক্ষতা, মার্চে সেই এলাকাই ছেয়ে গেছে সবুজ-হলুদে। 

ক্যারিজো প্লেইন ন্যাশনাল মাউন্টেইন এলাকায় আলোকচিত্রী সারাহ কাহয়ের ক্যামেরায় ধরা পড়েছে হলুদ ফুলের বনে একদল হরিণ।

ওই এলাকারই টেম্বলর রেঞ্জ ছেয়ে গেছে নীল, বেগুনি, কমলা আর হলুদ ফুলে। 

হিদার লোম্যাক্স নামের একজন গত সপ্তাহে এই ফুলের শোভা ধরতে ব্যবহার করেছে ড্রোন ক্যামেরা।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও অনেকেই ক্যালিফোর্নিয়ার এই রঙিন প্রস্ফুটনের ছবি শেয়ার করছেন।    

সিএনএন লিখেছে, শীতের শেষে গরম বাড়ার আগে এপ্রিল আর মে মাসেই বুনো ফুলের দেখা মেলে বেশি।