ভারতে মেট্রো স্টেশনের টিভিতে পর্ন!
দিল্লির একটি মেট্রো স্টেশনে বিশাল আকারের টেলিভিশনে চলছে পর্ন ক্লিপ, মোবাইলে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর যা ভাইরাল হয়ে যায়।
ভারতের রাজধানী দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে ৯ এপ্রিল এ কাণ্ড হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
ভিডিওতে দেখা যায়, স্টেশনে পথচারীরা হেঁটে যাচ্ছে। আর সেখানে থাকা এলইডি টেলিভিশন স্ক্রিনে পর্ন ভিডিও চলছে।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (ডিএমআরসি) এ ঘটনার দায় নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এটা ব্যক্তিগত ঠিকাদার দ্বারা পরিচালিত।
“ডিএমআরসি ওই ক্লিপের বিষয়ে কিছু জানে না। একটি ব্যক্তিগত ঠিকাদার কোম্পানি ওই টিলিভিশনে কি সম্প্রচার হবে এবং সেগুলো পরীক্ষার দায়িত্বে রয়েছে।”
এই ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমআরসি কর্তৃপক্ষ।
ডিএমআরসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি তিনি দেখেছেন। তবে সেটির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।
“ওই ঘটনার কোনো রেকর্ড আছে কিনা সেটা আমরা এখনও খুঁজে দেখছি।”
