২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ফ্ল্যাট থেকে ৪ কোটি ৩০ লাখ ডলার উদ্ধার

নাইজেরিয়ার প্রধান শহর লাগোস-এর একটি ফ্ল্যাট থেকে ৪ কোটি ৩০ লাখ ডলারের বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 10:57 PM

Updated : 25 Jul 2022, 08:56 PM

বিবিসি জানায়, উদ্ধারকৃত অর্থ অবৈধ উৎস থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নোংরা পোশাক পরা এক সন্দেহজনক  নারী ফ্ল্যাট থেকে ব্যাগ নিয়ে যান এবং আসেন- এমন খবর পাওয়ার পর কর্মকর্তারা ফ্ল্যাটটিতে তল্লাশি চালান।

নাইজেরিয়ার ইকোনোমিক এন্ড ফিন্যান্সিয়াল ক্রাইম কমিশন (ইএফসিসি) জানায়, ৭ তলা এ ফ্ল্যাটটি ইকোয়ি এলাকায় অবস্থিত। এতে চারটি বেডরুম রয়েছে। অভিযান চালিয়ে ফ্ল্যাটটি থেকে কেবল ওই বিপুল পরিমাণ ডলারই নয় বরং আরও প্রায় ২৭ হাজার ৮শ’ পাউন্ড এবং ২ কোটি ৩০ লাখ নায়রাও পাওয়া গেছে। নগদ এসব অর্থ ওয়ার্ডরোব ও কেবিনেটে সুন্দর করে মোড়ানো ছিল।

নাইজেরিয়ায় অবৈধ অর্থ উদ্ধারের সর্বসাম্প্রতিক ঘটনা এটি। এর আগে মার্চে উত্তরাঞ্চলীয় কাদুনা শহরের বিমানবন্দরে দেড় লাখের বেশি ডলার উদ্ধার করা হয়।