২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুইস্কি নিয়ে যুক্তরাজ্য থেকে চীনে যাচ্ছে মালবাহী ট্রেন

প্রথমবারের মতো সাত হাজার ৫০০ মাইল পাড়ি দিয়ে চীনে পৌঁছতে একটি মালবাহী ট্রেন যুক্তরাজ্যের সাসেক্স থেকে রওয়ানা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 04:02 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

সোমবার শুরু হওয়া এই দীর্ঘ যাত্রায় ট্রেনটির ৩০টি মালবাহী বগিতে হুইস্কি, কোমল পানীয়, ভিটামিন ও অষুধ ইত্যাদি ব্রিটিশ পণ্য নেওয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সাসেক্স থেকে রওনা হওয়া ট্রেনটি ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া ও কাজাখস্তান, এই সাতটি দেশ হয়ে ১৭ দিন পর ২৭ এপ্রিল চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংয়ের ইয়ু এ পৌঁছবে। 

মালবাহী ট্রেনের এই সার্ভিসটি চীনের ওয়ান বেল্ট, ওয়ান রোড কর্মসূচীর অংশ বলে জানিয়েছে এনডিটিভি। পশ্চিমের সঙ্গে ২০০০ বছরের পুরনো বাণিজ্য রুট সিল্ক রোড পুনরুজ্জীবনে এই কর্মসূচী গ্রহণ করেছে চীন।

তিন মাস আগে বিপরীত দিকে চীন থেকে একটি মালবাহী ট্রেন চীনা পণ্য নিয়ে যুক্তরাজ্যে যায়।