নর্দান আয়ারল্যান্ডে এক কিশোরের সাব মেশিনগান কেনার চেষ্টা !
নিষিদ্ধ ওয়েব সাইট থেকে একটি সাব মেশিনগান ও ১০০ রাউন্ড গুলি কেনার চেষ্টার অভিযোগে নর্দান আয়ারল্যান্ডের একটি আদালতে এক কিশোরের বিচার শুরু হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, অ্যান্টরিম কাউন্টির বেলিমিনা ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার ওই কিশোরকে হাজির করা হয়।
তার বিরুদ্ধে প্রাণহানির উদ্দেশ্যে নিজের কাছে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
লন্ডনডেইরি কাউন্টি থেকে বৃহস্পতিবার ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
২৫ এপ্রিল আবারও আদালতে হাজির হওয়ার শর্তে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
