২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার শরণার্থী আটক শিবিরে শতাধিক মানুষের মৃত্যু

গত দুই বছরে মালয়েশিয়ার শরণার্থী আটক শিবিরে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।  রোগে ভুগে বা অন্যান্য নানা কারণে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে সরকার পরিচালিত জাতীয় মানবাধিকার কমিশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 09:46 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ নিহতের এ পরিসংখ্যান মানবাধিকার কমিশনকে দিয়েছে। হিসাবে দেখা গেছে, ২০১৫ সালে মৃত্যু হয়েছে ৮৩ জনের, ২০১৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত মারা গেছে অন্তত ৩৫ জন। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এ মৃত্যুর হার বেশি কিনা তা ষ্পষ্ট জানা যায়নি।

মারা যাওয়া ১১৮ জনের অর্ধেকেরই বেশি মানুষ মিয়ানমারের। মিয়ানমারে দমনপীড়ন থেকে বাঁচতে রোহিঙ্গারারাসহ বহু শরণার্থী মালয়েশিয়ায় পালিয়ে যাচ্ছে। তবে আটক কেন্দ্রে কতজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, রোগে ভুগে যাদের মৃত্যু হয়েছে তারা পর্যাপ্ত স্যানিটেশন, খাবারের অভাবে, শারিরীক নিগ্রহ কিংবা চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে মারা গিয়ে থাকতে পারে।