২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্টের সহকারী হচ্ছেন ইভাঙ্কা ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প অবশেষে সরকারি পদ ও পদবি পাচ্ছেন। স্বামী জেরার্ড কুশনারের সঙ্গে এবার বাবার প্রশাসনে আসছেন তিনিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 05:29 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

প্রেসিডেন্টের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ইভাঙ্কা। তবে এজন্য তিনি কোনও বেতন পাবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

৩৫ বছর বয়সী ইভাঙ্কা প্রেসিডেন্টের সহকারী পদবি পাচ্ছেন। আর তার স্বামী কুশনার প্রেসিডেন্টের ঊর্ধ্বতন উপদেষ্টা হিসাবে কাজ করছেন।

গত সপ্তাহে ইভাঙ্কা সরকারি পদ এবং পদবি ছাড়াই তার বাবার উপদেষ্টা হিসাবে কাজ করার পরিকল্পনা করেছিলেন এবং এ কাজের জন্য হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে একটি অফিসও পান তিনি।

কিন্তু পরে বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় হোয়াইট হাউজ চাপের মুখে ইভাঙ্কাকে সরকারি পদ ও পদবি দিচ্ছে। 

সমালোচকরা বলছেন, সরকারি কর্মচারি হিসাবে ইভাঙ্কা যাতে স্বচ্ছতা বজায় রাখা, আইন মেনে চলা এবং নৈতিক মানদণ্ড বজায় রাখতে বাধ্য থাকেন সে কারণেই তাকে সরকারি পদ দেওয়াটা জরুরি।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, ট্রাম্পের বড় মেয়ে হিসাবে ইভাঙ্কা সরকারিভাবে এ পদ বেছে নেওয়ায় তারা সন্তুষ্ট।