২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস মোকাবেলায় ১,০০০ সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে গতি আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কুয়েতে ১ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের চিন্তা ভাবনা করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Mar 2017, 08:58 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

এতে করে রণক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা মাঠ পর্যায়ে আরও বেশি দ্রুত এবং বিস্তৃত পরিসরে কাজ করতে পারবে।

কর্মকর্তারা বলছেন, কুয়েতে বিদ্যমান মার্কিন সেনাদের থেকে ভিন্নভাবেই এই সেনাদের মোতায়েন করা হবে।

তবে সেনা মোতায়েনের এ প্রস্তাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম মাটিসের সমর্থন আছে কিনা তা পরিস্কার জানা যায়নি। মাটিস চাইলে মার্কিন কমান্ডারদের কাজ ত্বরান্বিত করতে অন্য বিকল্প ব্যবস্থাও নিতে পারেন।

তবে ট্রাম্প প্রশাসন কি কি বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছে সে ব্যাপারে মস্তব্য করতে রাজি হননি পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস।