কাশ্মিরে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত
বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে বারামুল্লার আমারগড় এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে বারামুল্লার আমারগড় এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চালানো ওই অভিযানে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন, খবর এনডিটিভির।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে শনিবার ভোরে বারামুল্লার আমারগড় এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
ঘেরাও দিয়ে তল্লাশি অভিযান শুরুর পর দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, এ সময় দুই ‘সন্ত্রাসী’ নিহত হয় বলে জানিয়েছেন তিনি।
নিহতদের পরিচয় ও তারা কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
অভিযান চলাকালে পুলিশের এক উপপরিদর্শক আহত ও অপর একজন আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল ও একটি পিস্তল এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
