২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনের রাজধানীর কাছে বোমা বিস্ফোরণ

বাহরাইনের রাজধানী মানমায় ঢোকার প্রধান সড়কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2017, 02:47 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

রোববারের এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৪ সালে এক বোমা হামলায় তিন পুলিশ সদস‌্যকে হত‌্যার দায়ে গত মাসে তিন শিয়া মুসলিমের মৃত‌্যুদণ্ড কার্যকর করা হয়। তারপর থেকে সুন্নি বাদশা শাসিত শিয়া সংখ‌্যাগরিষ্ঠ দেশটিতে প্রতিবাদ শুরু হয়, যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

২০১১ সালে তথাকথিত ‘আরব বসন্তের’ ঢেউয়ে বাহরাইনজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল। প্রধানত শিয়াদের নেতৃত্বাধীন এই বিক্ষোভ সুন্নি বাদশা শাসিত প্রতিবেশী আরব দেশগুলোর প্রত‌্যক্ষ সহযোগিতায় দমন করে বাহরাইন সরকার।

তারপর থেকে দেশটিজুড়ে অস্থিরতা শুরু হয়। এ সময় বেশ কয়েকটি বোমা হামলার ঘটনাও ঘটে।

জানুয়ারির শেষ দিকে রাজধানী মানামার বাইরে এক পুলিশ সদস‌্যকে গুলি করে হত‌্যার ঘটনা ঘটে। এই হামলাকেও রাজনৈতিক উদ্দেশ‌্য প্রণোদিত বলে অভিহিত করেছে দেশটির কর্তৃপক্ষ।