২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি বাহিনীর হামলায় সিরিয়ায় অর্ধশত আইএস জঙ্গি নিহত

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৫৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তাদের ৫১ সদস্যকে হত্যার কথা জানিয়েছে তুরস্কের সামরিক বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2017, 04:10 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, নিহতদের মধ্যে চার আইএস-র আমির বা স্থানীয় দলীয় প্রধান।

“তুরস্কের যুদ্ধবিমান থেকে আইএসর ৫৬টি ভবন এবং আল-বাব ও জাজাহ অঞ্চলের তিনটি কমান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে।”

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে তুর্কি বাহিনী আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরের শহর আল-বাব ঘিরে রেখেছে।

সিরিয়াকে আইএস মুক্ত করতে পাঁচ মাস আগে বড় ধরণের অভিযান শুরু করে তুরস্ক।