জার্মানিতে তরুণ বয়সী ৬ জনের লাশ
জার্মানিতে রাতের পার্টির পর একটি বাগান ছাউনী থেকে তরুণ বয়সী ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিবিসি বলছে, জার্মানির মধ্যাঞ্চলীয় বাভারিয়ান শহর আর্নস্টাইনে এই ঘটনা ঘটেছে।
রোববার এই মৃতদেহগুলোর খোঁজ পাওয়া যায়। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে প্রাথমিকভাবে এর পেছনে সহিংস অপরাধের কোনো সম্ভাবনাও পুলিশ ধারণা করছে না।
বাগান ছাউনীর মালিক তরুণ বয়সীদের এই লাশগুলোর সন্ধান পান। তিনি তার সন্তানকে খুঁজতে গিয়ে লাশগুলো দেখেন।
