আল-কায়েদা নেতা আল-আওলাকির কন্যাশিশু নিহত
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত বেসমারিক মানুষদের মধ্যে আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকির ৮ বছর বয়সী কন্যাশিশুও রয়েছে।
শিশুটির নানা জানিয়েছেন, “তার (শিশুটি) গলায় গুলি লেগেছিল। দুই ঘণ্টা লড়াই করে সে মারা যায়।”
জিহাদি গোষ্ঠী আল মাকালাত ট্যুইটারে বলেছে, “শায়খ আনোয়ার আল-আওয়াকির কন্যা আজ যুক্তরাষ্ট্রের অভিযানে শাহাদাত বরণ করেছেন। ওবামা তার ছেলেকে হত্যা করেছিলেন আর এখন ট্রাম্প হত্যা করলেন তার মেয়েকে।”
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রোববার যুক্তরাষ্ট্রের কমান্ডো হামলায় ৩০ জন নিহত হন।
নিহতদের মাঝে সন্দেহভাজন আল কায়েদার জঙ্গিসহ বেসামরিক মানুষ-জনও রয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী ও স্থানীয় ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের অধীনে এটিই আরব উপদ্বীপে আল-কায়েদার বিরুদ্ধে প্রথম সামরিক অভিযানে হতাহতের ঘটনা।
ঘটনাস্থল থেকে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, ৩০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন নারী ও তিনজন শিশু রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের নাগরিক আনোয়ার আল-আওলাকি ২০১১ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।
