২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের কমান্ডোদের হেলিকপ্টার হামলায় সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিসহ প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 06:38 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ইয়েমেনের কেন্দ্রস্থলে রোববার ভোরের দিকে আল কায়েদা বাহিনীর বিরুদ্ধে এ হামলা হয়েছে। ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা জানান, আল বায়েদা প্রদেশে সেনারা বিমানে করে এসে হামলা চালায়।

ইয়াকলা এলাকায় ৪৫ মিনিটের এ অভিযানে নিহত বেশকিছু আল কায়েদা সদস্যের মধ্যে দলটির তিন নেতাও আছেন বলে খবর পাওয়া গেছে। এএফপি বার্তা সংস্থা অভিযানে ৪১ জঙ্গি এবং ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়নি। ইয়েমেনে আল কায়েদার ওপর প্রায়ই যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলা হয়ে থাকে।