২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রজাতন্ত্র দিবসে সেজেছিল বুর্জ খলিফা

ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশ্বের সবচেয় উঁচু ভবন বুর্জ খলিফার আলোকসজ্জা করা হয়েছিল ভারতের পতাকার রঙয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 10:04 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

বুধবার রাতে বুর্জ খলিফার আলোকসজ্জায় ভারতের পতাকার তিন রং জাফরান, সাদা ও সবুজ ভেসে ওঠে।

এক টুইটে বুর্জ খলিফা কতৃপক্ষ ইংরেজি ও আরবি দুই ভাষাতেই বলেন, “ভারতের জাতীয় পতাকার রংয়ে দৃষ্টিনন্দন আলোকসজ্জার মাধ্যমে আমরা আজ রাতে ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছি।”

দুবাইয়ে ভারতের প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানিয়ে বুর্জ খালিফা কর্তৃপক্ষ এ বিশেষ উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা, সাড়ে ৭টা এবং রাত সাড়ে আটটার সময়ও একইভাবে ভারতীয় পতাকার তিন রঙে সেজে ওঠে বুর্জ খালিফা। আর বিশ্বের উচ্চতম এ বহুতল সংলগ্ন মিউজিক্যাল ঝর্না নেচে ওঠে জয় হো এবং বন্দে মাতরম গানের সুরে।

ভারতের এ প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি ছিলেন আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহইয়ান।

প্যারেডে নেতৃত্ব দেন সংযুক্ত আরব আমিরাতের এক দল সেনা। এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ফরাসি সেনারা অংশ নিয়েছিল।