ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত
আরব উপদ্বীপের আল-কায়েদার একজন জ্যেষ্ঠ নেতা যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন।
রোববার এই হামলা চালানো হয় বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বিবৃতিতে জানান, একিউএপি নেতা আবদ আল-গনি আল-রাসাস ইয়েমেনের আল বায়দার দুর্গম অঞ্চলে বিমান হামলায় নিহত হয়েছেন।
