গুলি করে ইরানি জাহাজকে মার্কিন নৌবাহিনীর সতর্কতা
হরমুজ প্রণালীতে দ্রুতগতিতে এগিয়ে আসতে থাকা ইরানের একটি যুদ্ধ জাহাজকে তিনটি গুলি ছুঁড়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার।
যুক্তরাষ্ট্রের দুইজন প্রতিরক্ষা কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। রোববার এ ঘটনা ঘটে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার আগে প্রথম এ ধরনের ঘটনার খবর দিল রয়টার্স।
ট্রাম্প সেপ্টেম্বর মাসে অঙ্গীকার করে বলেছিলেন, “উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে হয়রানি করা যে কোনও ইরানি জাহাজকে সেখানেই গুলি করে জবাব দেওয়া হবে।”
এর আগে গত বছর অগাস্টে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদের দিকে এগিয়ে আসতে থাকা আরেকটি ইরানি জাহাজকে গুলি ছুড়ে সতর্ক করেছিল।
