২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযানে আইএসের ৪৮ জঙ্গি নিহত

সিরিয়ায় তুর্কি বাহিনীর বিমান হামলা ও স্থল অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) ৪৮ জঙ্গি নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jan 2017, 12:55 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

রোববারের তুকি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়ে আইএস জঙ্গিদের ২৩টি ভবন ও আস্তানা গুঁড়িয়ে দেয় বলে সোমবার দেশটির সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে।

আইএস জঙ্গিদের বিরুদ্ধে সিরীয় বিদ্রোহীদের সমর্থনে চারমাস আগে তুর্কি বাহিনী অভিযান শুরু করে। তুর্কি সীমান্ত থেকে উগ্রপন্থি আইএস জঙ্গিদের হঠাতে এই অভিযান শুরু হয়।

সাম্প্রতিক সপ্তাগুলোতে আইএস নিয়ন্ত্রিত শহর আল-বাব পুনরুদ্ধার করেছে তুর্কি বাহিনী।