২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে বাস-ট্রাক সংঘর্ষে ২০ জনের মৃত্যু

হাইতিতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্ততপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 11:12 AM

Updated : 11 Apr 2022, 10:46 PM

রোববার দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড় অধ্যুষিত আর্তিবোনিতে প্রদেশের মন্টে লাকরেতে শহরে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মাঝে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের কাছের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

চলতি বছরে হাইতিতে এটাই সবচে বড় সড়ক দুর্ঘটনা।

অবশ্য দেশটিতে এ ধরনের সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশের সড়ক পরিবহন ব্যবস্থা বেশ নাজুক।

হাজার হাজার মানুষ মেয়াদোত্তীর্ণ যান-বাহনেই বিভিন্ন স্থানে পরিভ্রমণে বাধ্য হচ্ছেন।

হাইতির অনেক মানুষ প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাস করেন। যান-বাহনের অপ্রতুলতার কারণে তারা প্রায়ই ট্রাকে করে বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন।