ব্রাজিলে ফের কারা সহিংসতায় নিহত ৩৩
ব্রাজিলের আমাজন অঞ্চলে কারাগারে নতুন সহিংসতার ঘটনায় অন্তত ৩৩ বন্দি নিহত হয়েছে। কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।
মাত্র ৫ দিন আগেই বড় ধরনের এক কারাদাঙ্গায় ৫৬ বন্দি নিহতের ঘটনার পর ফের এ সহিংসতা হল।
শুক্রবারের এ সহিংসতা সম্পর্কে বিস্তারিত কিছু ষ্পষ্ট জানা যায়নি।
তবে এ সপ্তাহের শুরতে ব্রাজিলের কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী মাদকচক্র দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় ধরনের দাঙ্গায় জড়িয়ে পড়ার পর বিশেষজ্ঞরা আরও বেশি সহিংসতা সৃষ্টির আশঙ্কা করছিলেন।
