২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের ইজমিরে হামলায় ঘটনায় আটক ১৮

তুরস্কের ইজমির শহরে আদালত চত্বরের কাছে গাড়িবোমা ও বন্দুক হামলায় জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jan 2017, 06:47 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

বৃহস্পতিবারের এ হামলায় দুই হামলাকারী, এক পুলিশ এবং একজন আদালতকর্মী নিহত হয়।

তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ শুক্রবার বলেছেন, হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জঙ্গিরাই দায়ী বলে একরকম  নিশ্চিত আঙ্কারা।

ইস্তাম্বুলে  নাইটক্লাবে সপ্তাহান্তের জঙ্গি হামলার ঘটনার সূত্র ধরে ইজমির থেকে বহুজনকে আটক করেছে পুলিশ।  ওই হামলার এক সপ্তাহ না পেরোতেই ইজমিরে এ হামলা হয়

হামলাকারীরা আদালত প্রাঙ্গনের প্রবেশপথে গাড়ি চালিয়ে যাওয়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং এরপর তারা গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়।

ইজমিরের গভর্নর ইরোল আইলদিজ বলেছেন, হামলাকারীরা কালাশনিকভ এবং গ্রেনেড নিয়ে এসেছিল।

তুরস্কের বড় বড় কয়েকটি শহর সম্প্রতি ইসলামিক স্টেট এবং কুর্দি মিলিশিয়াদের হামলার টার্গেট হয়েছে।

তুরস্কের সীমান্ত থেকে কুর্দি এবং আইএস জঙ্গি হটাতে গতবছরের অগাস্ট থেকে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।