২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে থাকবেন ক্লিনটন দম্পতি

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন বিল ও হিলারি ক্লিনটন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 11:02 AM

Updated : 11 Oct 2022, 01:16 PM

বিবিসি বলছে, জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরাও ইতিমধ্যে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তারা “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রত্যক্ষদর্শী” হতে চান বলে জানিয়েছেন।

আসছে ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নিউ ইয়র্কের ধনকুবের ট্রাম্প।

গেল নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করে জয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্প ৯/১১’র সন্ত্রাসী হামলার পর ইরাক যুদ্ধের জন্য বুশের সমালোচনা করেছিলেন।

Image
নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে অপ্রত্যাশিত হারের পর থেকে হিলারি ক্লিনটন অনেকটা লোকচক্ষু এড়িয়েই চলছেন। ছবি: রয়টার্স

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে অপ্রত্যাশিত হারের পর থেকে হিলারি ক্লিনটন অনেকটা লোকচক্ষু এড়িয়েই চলছেন। ছবি: রয়টার্স

মঙ্গলবার বিল ক্লিনটন ও জর্জ বুশের আগে সাবেক প্রেসিডেন্টদের মধ্যে শুধু জিমি কার্টার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে সাবেক প্রেসিডেন্ট ৯২ বছর বয়সী জর্জ এইচডব্লিউ বুশ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি এই অনুষ্ঠানে বয়সজনিত কারণে অংশ নিতে পারছেন না।

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে অপ্রত্যাশিত হারের পর থেকে হিলারি ক্লিনটন অনেকটা লোকচক্ষু এড়িয়েই চলছেন।