২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত 

উত্তর ইংল্যান্ডে এক অভিযান চলাকালে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jan 2017, 03:07 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

মঙ্গলবার ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ এ খবর জানিয়েছে।  

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাডারসফিল্ডের এম৬২ সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় ‘পূর্ব পরিকল্পিত’ একটি অভিযান চলছিল বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ বলেছে, “পুলিশের একটি আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হলে এক ব্যক্তি মারা যান।” 

ঘটনার বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

ব্রিটেনে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা তুলনামূলকভাবে অনেক কম। ২০১৬ সালে দেশটিতে পুলিশের গুলিতে চারজন মারা যান।