সিরিয়ায় তুর্কি অভিযানে আইএসের ১৮ জঙ্গি নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংঘর্ষ ও গোলা হামলায় ১৮ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি সামরিক বাহিনী।
চার মাস ধরে মধ্যপ্রাচ্যের এই জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানরত এবং সিরীয় বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসা তুর্কি বাহিনী মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
এই সংঘর্ষে আহত হয়েছেন ৩৭ জন।
তুর্কি সামরিক বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, গেল ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত যুদ্ধবিমানগুলো আইএসের চারটি অবস্থানে হামলা চালিয়েছে।
পাশাপাশি, আইএস নিয়ন্ত্রিত শহর আল-বাবের ৫ মাইল দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দিয়ার কাকে রুশ যুদ্ধবিমান জঙ্গিগোষ্ঠীটির অবস্থান লক্ষ করে হামলা চালিয়েছে।
