২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ই-মেইলে ভয় ট্রাম্পের

হিলারি ক্লিনটনের পরিণতি দেখে ই-ইমেইলের বিষয়ে আগে থেকেই সতর্ক ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 11:53 AM

Updated : 19 Aug 2022, 03:21 PM

তাই যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ যে কোনো বার্তা সনাতন পদ্ধতিতে হাতে হাতে পেতে চাইছেন।

নিউ ইয়র্কে খ্রিস্টীয় নতুন বছর বরণের সময় যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্টের কথায় ই-মেইল নিয়ে তার ভীতির বিষয়টির প্রকাশ ঘটে বলে যুক্তরাজ‌্যের দৈনিক মেইল জানিয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, “যদি কোনো কিছু সত‌্যিই গুরুত্বপূর্ণ হয়, তবে আমি বলব তা হাতে লিখে ফেলুন, তারপর কাউকে দিয়ে পাঠিয়ে দিন, ঠিক পুরনো কালের মতো।”

কী কারণে এই ভাবনা, সেটাও জানিয়ে দেন তিনি, “কারণ কোনো কম্পিউটারই নিরাপদ নয়।”

অবিরত টুইট করে গেলেও ট্রাম্প সাম্রাজ‌্যের এই মালিক ই-মেইল ও কম্পিউটার কদাচিৎ ব‌্যবহার করেন বলে ডেইলি মেইল জানিয়েছে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যাকে হারিয়েছেন ট্রাম্প, সেই হিলারকে ই-মেইল কেলেঙ্কারি নিয়ে বেকায়দায় পড়তে হয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব‌্যক্তিগত মেইল সরকারি কাজে ব‌্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। ভোটের আগের মাসে এফবিআই তা তদন্তের ঘোষণা দিয়েছিল এবং তা ভোটের উপর প্রভাব ফেলেছিল।

ডেমোক্রেট প্রার্থী হিলারি ভোটে রিপাবলিকান ট্রাম্পের কাছে তার হারের জন‌্য ই-মেইল নিয়ে এফবিআইয়ের পদক্ষেপকেই দায়ী করেন; যদিও পরে এফবিআই বলেছিল যে হিলারির কোনো দুর্নীতি খুঁজে পায়নি তারা।

ই-মেইল যে হিলারিকে ভুগিয়েছে, তা দেখে এখন আগে থেকেই সতর্ক আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প।

পুরনো খবর:

ইমেইল ব্যবহারে সরকারি বিধি ভেঙেছেন হিলারি
নির্বাচনে হার: এফবিআই পরিচালককে দায়ী করলেন হিলারি