মসুলে আইএসের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ করে গোলা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট।
শহরটির দুটি খালি স্কুল ভবনের কাছে এই হামলা চালানো হয়।
এই স্কুলভবন দুটি থেকে ইরাকি সেনাদের অবস্থান লক্ষ করে আইএস জঙ্গিরা মর্টার হামলা চালাত বলে রোববার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে।
হামলার সময় সেখানে কোনো সাধারণ মানুষ ছিলেন না। এমন কী ভবন দুটিরও ন্যূনতম ক্ষয়ক্ষতি হয়েছে বলে জোটের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়।
হাসপাতাল ও উপাসনালয়ের মতো স্কুলও আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত।
