২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় গণকবরের সন্ধান

রাশিয়া জানিয়েছে, সিরিয়ার আলেপ্পোয় গণকবরের সন্ধান পাওয়া গেছে। গণকবরটিতে কয়েক ডজন মানুষের লাশ পাওয়া গেছে, যাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কারও কারও মাথায় গুলি করা হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 10:29 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেনকভ বলেন,“গণকবরে পাওয়া নিহতদের কয়েকজনের দেহে ব্যাপক নির্যাতনের চিহ্ন আছে। গণকবরের সন্ধান পাওয়া সবে শুরু হল।”

 সিরিয়ার সেনাবাহিনী গত সপ্তাহে আলেপ্পোকে বিদ্রোহীমুক্ত ঘোষণা করে। প্রায় সাড়ে পাঁচ বছর পর আলেপ্পোয় সাময়িক যুদ্ধবিরতিও কার্যকর হয়।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে সরকার-নিয়ন্ত্রিত আলেপ্পোর বিভিন্ন অংশে   বিদ্রোহীরা গোলাবর্ষণ করেছে, বিদ্রোহীদের ওপরও পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা চালায় সরকারি বাহিনী।

চলতি মাসে আলেপ্পোয় বিদ্রোহীদের পরাজয়ের আগ পর্যন্ত দু’পক্ষে লড়াই চলেছে। এ সময় আলেপ্পোয় আটকা পড়া লাখো মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে।

পরে ১৫ ডিসেম্বর হওয়া অস্ত্রবিরতি চুক্তির আওতায় বিদ্রোহীরা আলেপ্পো ছেড়ে চলে গেলে সরকারি সেনারা শহরের নিয়ন্ত্রণ নেয়। এরপরই সেখানে গণকবরের সন্ধান মিলল।