২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’ সফলভাবে উত্‌ক্ষেপণ করেছে ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 07:40 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

ওড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার এ ক্ষেপণাস্ত্র উত্‌ক্ষেপণ করে ‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও)। তাদের ভাষ্য, ‘অগ্নি’ পরিবারের মধ্যে এ ক্ষেপণাস্ত্রই সবচেয়ে অত্যাধুনিক এবং এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি।

ডিআরডিও সূত্ জানায়, অগ্নি-৫ উৎক্ষেপণের আগে ভারতের অস্ত্রভান্ডারে এ ধরনের যেসব ক্ষেপণাস্ত্র ছিল, তা সবই মাঝারি দূরপাল্লার।

কিন্তু ‘অগ্নি-৫’ ৫৫০০-৫৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম । শুধু তাই নয়, ১৭ দৈর্ঘ্যবিশিষ্ট এবং ৫০ টনের এই ক্ষেপণাস্ত্রটি ১,৫০০ কেজি যুদ্ধাস্ত্র বহনেও সক্ষম। এটি পাকিস্তান, চীনসহ পুরো এশিয়া, এমনকি ইউরোপের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারবে।

‘মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম’ (এমটিসিআর) এর সদস্য হওয়ার পর ভারত এই প্রথম দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।