ইসরায়েলে তেল শোধনাগারে আগুন
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফায় অয়েল রিফাইনারিস্ লিমিটেডের একটি তেলের ট্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববারের এ ঘটনায় হাইফার আকাশ ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
হাইফা দমকলের মুখপাত্র উরি চিবোতেরো ইসরায়েল রেডিওকে বলেছেন, “জ্বালানি তেলের একটি ট্যাঙ্কে আগুন লেগেছে। তবে তুলনামূলকভাবে ট্যাঙ্কটিতে জ্বালানি কম ছিল।”
পাশ্ববর্তী ট্যাঙ্কগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে দমকল কর্মীরা কাজ করছেন জানিয়ে তিনি বলেন, “কয়েক ঘন্টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলা যাবে।”
এ ঘটনায় কেউ আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড।
