মসুলে পৃথক আত্মঘাতী হামলায় নিহত ২৩
ইরাকের মুসলে তিনটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার মসুল উপকণ্ঠের ককজালিতে একটি বাজারে এ হামলা চালানো হয়েছে। প্রায় দুই মাস আগে ককজালি থেকে আইএসকে হটিয়ে দিয়েছিল ইরাকি বাহিনী।
হামলায় আট পুলিশ ও অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের বাহিনীর সহায়তায় ইরাকে আইএস-র সর্বশেষ শক্তঘাঁটি মসুল উদ্ধার অভিযান শুরু করে ইরাকি বাহিনী ও তাদের মিত্ররা।
২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাতের অভিযানের পর এটাই ইরাকে সবচেয়ে বড় সেনা অভিযান।
