২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সেনা বহনকারী বাসে বিস্ফোরণে নিহত ১৩

তুরস্কের মধ্যাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে সেনা বহনকারী একটি বাসে বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2016, 01:32 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

এ ঘটনায় আহত হয়েছেন ৪৮ জন।

শনিবার তুর্কি শহর কায়সেরিতে শনিবার এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণে বেসামরিক সাধারণ মানুষও আহত হয়েছেন বলে জানা গেছে।

তুর্কি দোগান সংবাদ সংস্থা জানিয়েছে, একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি বিস্ফোরণের শিকার হয়।

ধারণা করা হচ্ছে, গাড়িটি বিস্ফোরক বোঝাই ছিল। সেনা বোঝাই বাসটি পাশ কাটিয়ে যাওয়ার সময় গাড়িটির বিস্ফোরণ ঘটানো হয়।

ইস্তানবুলের একটি ফুলবল স্টেডিয়ামের বাইরে দুটি বোমা বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার সপ্তাখানেক পর এই ঘটনা ঘটল।

ওই জোড়া বোমা হামলায় আহত হন শতাধিক মানুষ। কুর্দি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছিল।