২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির নয়া মন্ত্রিসভা পার্লামেন্টে অনুমোদন

ইতালির নয়া প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভা অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 01:30 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

বিবিসি বলছে, এরফলে নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব পালন শুরু করতে পারবে।

জেনতিলোনির মন্ত্রিসভা সিনেটের অনুমোদন লাভ করেছে। মঙ্গলবার নিম্নকক্ষে আস্থা ভোটেও অনুমোদন পায় এই নয়া প্রশাসন।

নয়া এই মন্ত্রিসভায় আগের অনেক মন্ত্রীই ঠাঁই পেয়েছেন। দেশটিতে নির্বাচনের আগ পর্যন্ত এই প্রশাসনই দায়িত্ব পালন করবে।

নয়া প্রধানমন্ত্রী হিসেবে জেনতিলোনি আগের প্রশাসনে সামান্য পরিবর্তন আনবেন বলে আগেই ধারণা করা হয়েছিল। নতুন মন্ত্রিসভায় সেই ধারণারই বাস্তবায়ন লক্ষ করা গেছে।

৬২ বছর বয়সী জেনতিলোনিকে রেনজির অনুগত বলে বিবেচনা করা হয়। তিনিও রেনজির ডেমোক্র্যাটিক পার্টির নেতা।

সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটে শোচনীয় হারের পর দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি গেল সপ্তায় পদত্যাগের ঘোষণা দেন।।

২০১৮ সালের মে মাসে দেশটির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফলে নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর জেনতিলোনি পরবর্তী নির্বাচনের আগে ১৪ মাস সময় পাবেন।

তবে অনেকের বিশ্বাস নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।