২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে প্রকাশ্যে ফাঁসি দিল তালেবান’

কাবুলের পশ্চিমে একটি গ্রামে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে তালেবান জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Dec 2016, 03:32 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

তালেবান গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যায় জড়িত থাকার সন্দেহে ওই শিক্ষার্থীকে ফাঁসিতে হত্যা করা হয় বলে স্থানীয় সরকারের একজন মুখপাত্র শনিবার জানিয়েছেন।

মুখপাত্র আবদুল রহমান মঙ্গল বলেন, ফাইজ উল রহমান ওয়ারদাক কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। তাকে আফগানিস্তানের রাজধানী থেকে ৩৭ মাইল দূরে চক জেলার শিওয়াকা গ্রামে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়।

তিনি বলেন, স্থানীয় তালেবান জঙ্গিরা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মোল্লা মিরওয়াইস নামের একজন তালেবান গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে।

তিনি আরো বলেন, “ওই শিক্ষার্থী ছুটি কাটাতে তার বাড়িতে আসেন। কিন্তু বৃহস্পতিবার স্থানীয় তালেবান গোষ্ঠীর সদস্যরা তাকে আটক করে এবং প্রকাশ্যে ফাঁসি দেয়। আমরা যখনই বিষয়টি জানতে পারি তখনই তাকে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু তালেবান সদস্যরা তাকে দ্রুত ফাঁসি দিয়ে দেয়।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তি ফাঁসিতে ঝুলন্ত লাশের ছবি ছড়িয়ে পড়ে।

প্রধান তালেবান গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “বিষয়টির তদন্ত চলছে। সবকিছু যখন খোলাসা হবে তখন আমরা বিস্তারিত জানাবো।”