২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস-বিরোধী অভিযানে বেসামরিক নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের দক্ষিণাঞ্চলীয় কুলগাম জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস-বিরোধী অভিযানে সরকারি এক কর্মচারী নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 01:36 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

শুক্রবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে, জানিয়েছে এনডিটিভি।

একটি বাড়িতে লুকিয়ে থাকা দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে ধরতে অভিযানে যায় সেনারা। এ সময় জম্মু ও কাশ্মীরের ফিশারিজ ডিপার্টমেন্টের দায়িত্বরত কর্মচারী আসাদুল্লাহ কুমারকে লক্ষ্য করে গুলি করে তারা।

সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির মাঝে পড়ে আসাদুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

২৪ ঘন্টায় দক্ষিণ কাশ্মীরে এটি দ্বিতীয় বেসামরিকের মৃত্যুর ঘটনা।

এর আগে বৃহস্পতিবার অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর বিতর্কিত ‘এনকাউন্টারে’ কংগ্রেস কর্মী এক গ্রামপ্রধান নিহত হন। এই ঘটনাকে ‘সাজানো এনকাউন্টার’ দাবি করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে কংগ্রেস।  

তবে সেনাবাহিনী বলেছে, অনন্তনাগ জেলার ডুরুতে সেনারা এক সন্ত্রাসীকে হত্যা করেছে।