২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডে খনিতে ভূমিকম্পে নিহত ২, নিখোঁজ ৬

পোল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পোলকোভিৎজায় রুদনা তামার খনিতে এক ভূমিকম্পে দুই জন নিহত ও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Nov 2016, 11:03 AM

Updated : 12 Apr 2022, 03:25 AM

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৯মিনিটে ওই এলাকায় চার দশমিক চার মাত্রার একটি ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির প্রবলতা খনি এলাকায় বেড়ে গিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছে ইউএসজিএস।

রাষ্ট্রীয় কেজিএইচএম কোম্পানি খনিটি পরিচালনা করে। এই কোম্পানির এক মুখপাত্রের বরাতে বেসরকারি এফএম রেডিও আরএমএফ জানিয়েছে, খনিটির ‘ডেঞ্জার জোনে’ ১৬ জন কর্মী ছিলেন, তাদের কয়েকজন হেঁটে বের হয়ে আসেন।

গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে, যে নয়জনকে উদ্ধার করা হয় তাদের মধ্যে একজন মারা যান। ভূগর্ভে নিহত অপর এক খনিকর্মীর লাশ খুঁজে পায় উদ্ধারকর্মীরা।

অপর ছয় খনিকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।

উদ্ধার পাওয়া আট কর্মীর মধ্যে তিনজনের আঘাত গুরুতর হলেও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে আরএমএফ রেডিও। হাসপাতালে চিকিৎসাধীন এই তিনজন মেরুদণ্ড ও মাথায় আঘাত পেয়েছেন।