২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মঞ্চ অভিনেত্রীকে গুলি

পাকিস্তানের এক মঞ্চ অভিনেত্রীকে গুলি করে গুরুতর আহত করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 03:04 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

বৃহস্পতিবার লাহোরের এ ঘটনায় গুলিবিদ্ধ কিসমত বেগের অবস্থা আশঙ্কাজনক বলে ডন নিউজকে জানিয়েছে পুলিশ।

জিও নিউজ জানিয়েছে, লাহোরের হারবানসপুরা এলাকা অতিক্রম করার সময় আততায়ীরা কিসমত বেগ ও তার দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আশঙ্কাজনক অবস্থায় কিসমত বেগকে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করছেন।

তার গাড়িচালক জিও নিউজকে জানিয়েছেন, তিনজন লোক গাড়িযোগে এসে তার গাড়িতে হামলা চালায়। তারা লোহার রড দিয়ে আঘাত করে গাড়ির জানালা ভেঙে এলোপাতাড়ি গুলি ছোড়ে। 

চালক নিজেও আহত হয়েছেন। তিনি জানান, আততায়ীরা নাইন এমএম পিস্তল থেকে গুলি করেছে।

তাদের একজন কিসমতের মোবাইল ফোন ও গলার সোনার চেইন ছিনিয়ে নেয়।

এটি ছিনতাইয়ের কোনো ঘটনা ছিল না বলে দাবি করেছেন কিসমতের মা। তিনি অভিযোগ করেছেন, বুধবার রাতে বাড়ি ফেরার সময় কিছু লোক তাকে অনুসরণ করছিল বলে জানিয়েছেন কিসমত।

এর আগেও কিসমতের ওপর দুবার একই কায়দায় হামলা চালানো হয়েছিল, দুবারই তিনি রক্ষা পান।