ক্যালিফোর্নিয়ার মোবাইল হোমে অগ্নিদগ্ধ চার লাশ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোডেস্টোতে অগ্নিদগ্ধ একটি মোবাইল হোম থেকে দুই পুরুষ ও দুই নারীর মৃতদেহ খুঁজে পেয়েছেন দমকলকর্মীরা।
বুধবার ক্যালিফোর্নিয়ার পুলিশ এ খবর জানিয়েছে।
ফক্স ফোর্টি নিউজ চ্যানেলকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বড় ধরনের বিস্ফোরণের শব্দে তিনি বাইরে বের হয়ে দেখেন মোবাইল হোমটি আগুনে পুড়ছে।
ওই হোমটিতে এক বৃদ্ধ দম্পতি তাদের দুই নাতি-নাতনীকে নিয়ে থাকতেন; এদের মধ্যে মেয়েটির বয়স দশ ও ছেলেটি ছয় বছর বয়সী বলে জানিয়েছেন তিনি।
সান ফ্রান্সিসকো থেকে ১৪৮ কিলোমিটার পূর্বের এই ঘটনাস্থলে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
