২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান হামলায় সিরিয়ায় ‘আল কায়েদার জ্যেষ্ঠ নেতা’ নিহত

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ‘আল কায়েদার জ্যেষ্ঠ নেতা’ আবু আফগান আল মাসরি নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2016, 11:36 AM

Updated : 12 Apr 2022, 03:22 AM

১৮ নভেম্বর সিরিয়ায় সারমাদায় ওই বিমান হামলাটি চালানো হয় বলে মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) মুখপাত্র পিটার কুক।

এক সংবাদ সম্মেলনে কুক জানান, মিশরীয় নাগরিক আল মাসরি আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আল কায়েদায় যোগ দিয়েছিলেন, পরে তিনি আল কায়েদার সিরীয় শাখার হয়ে কাজ করতে থাকেন। 

কুক বলেন, “আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীগুলোর ওপর হামলার জন্য দায়ি গোষ্ঠীগুলোসহ পাশ্চাত্যে হামলার পরিকল্পনারত দক্ষিণ-পশ্চিম এশিয়াজুড়ে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে মিত্রতা স্থাপন করেছিল সে।”