২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে পুলিশ-অপরাধী গোলাগুলিকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে সন্দেহভাজন অপরাধীদের সঙ্গে আইন প্রয়োগকারীদের গোলাগুলি চলার সময় পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার কর্মকর্তা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2016, 12:09 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

শনিবার সন্ধ‌্যায় রিওর ‘সিটি অব গড’ নামে পরিচিত বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলির আঘাতে না অন‌্য কোনো কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার হওয়া যায়নি। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।

স্থানীয়দের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে সোজা নিচে পড়ে গেল।

সিটি অব গডের একটি বসতি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তবে মহাসড়কের পাশের ওই জায়গাটি ফাঁকাই ছিল। সন্ধ‌্যার পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে মৃতদেহগুলো বের করেন দমকলকর্মীরা। 

২০১৬-র গ্রীষ্মকালীন অলিম্পিকের সফল আয়োজন শেষ হওয়ার কয়েক মাসের মধ‌্যেই ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে ফের অপরাধ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে।