২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী-নিয়ন্ত্রিত আলেপ্পোয় বিমান হামলায় নিহত ২৫

বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোয় বিমান ও গোলা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2016, 12:20 AM

Updated : 12 Apr 2022, 03:20 AM

বৃহস্পতিবার তৃতীয়দিনের মত বোমাবর্ষণে এ প্রাণহানি ঘটে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

আলেপ্পোয় একসপ্তাহ বিরতির পর গত মঙ্গলবার থেকে ফের বোমা হামলা শুরু হয়। শহরটির বিদ্রোহীদের ওপর এ হামলা চালাচ্ছে সিরিয়ার সরকার ও এর মিত্রবাহিনী। এর পাশাপাশি আছে রাশিয়াও।

তবে রাশিয়া আলেপ্পোয় বোমা হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

পূর্ব আলেপ্পোর পাশাপাশি পশ্চিম আলেপ্পোর অদূরে বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামীণ এলাকাগুলোতেও বিমান হামলা হয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বুধবার বাতবো গ্রামে ১৯ জন নিহত হয়েছেন।

২০১১ সালের মার্চে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।