২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত ১৬

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত শহর রাক্কায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্ততপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Nov 2016, 03:14 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

যুক্তরাজ‌্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা দ‌্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম‌্যান রাইটস এই তথ‌্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে যা দাবি করা হয়েছে সে ব‌্যাপারে তাদের কাছে কোনো তথ‌্য নেই। তবে বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে (এসডিএফ) বিমান হামলা চালিয়ে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। এসডিএফ জোট সিরিয়ান কুর্দি ওয়াইপিজি বিদ্রোহী এবং আরো কিছু আরব বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্তি।

অবজারভেটরি জানিয়েছে, রাক্কার ২৫ মাইল উত্তরে আল-হিসায় এই হামলাটি চালানো হয়।